নির্বাচন পরবর্তী হিংসায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল একজন তৃণমূল কর্মীর। ঘটনার জেরে দু-পক্ষের আহত এক মহিলা সহ চারজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের হামদাম গ্রামে।
জানা যায়, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের হামদাম গ্রামে ফরওয়ার্ড ব্লকের নির্বাচন পরবর্তী একটি সভা ডাকা হয়। অভিযোগ ওই সভা থেকে সিদ্ধান্ত নিয়ে আক্রমণ করা হয় নির্দল কর্মী সমর্থকদের বাড়িতে। নির্দল প্রার্থী মহম্মদ তাসিরুদ্দিনের বাড়িতে ঢুকে তার মাথায় গুলি করে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ তাসিরুদ্দিনের(৫০)। এরপরই সংঘর্ষ বেঁধে যায় দুপক্ষের মধ্যে। গুলিতে আহত হয় আরও একজন। দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন এক মহিলা সহ মোট চারজন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vizIgI5G3zk